
বাসাইল সংবাদ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬:

বাসাইল সংবাদ ডেস্ক:
মহান বিজয় দিবস উপলক্ষ্যে সৌদি আরবের দাম্মামে গত ২২ ডিসেম্বর আওয়ামী ফাউন্ডেশন ও আওয়ামী যুবলীগ দাম্মাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করেন মাওলানা শাহাদাত হোসেন ফারুকী। সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সুধীবৃন্দ। এই বিজয়ের উৎসবে মান্যবর রাষ্ট্রদুত গোলাম মসীহ সাহেবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইমরান পাটোয়ারী।

দাম্মাম প্যারাগন কনভেনশন হল (সিটি ফ্লাওয়ার সংলগ্ন) এ আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী যুবলীগের দাম্মাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মীর হোসেন মীরু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামী ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোস্তফা খাঁন রাজীব,

আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মোল্লা, আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মোল্লা, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হানিফ ব্যাপারী, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, সিনিয়র সহ-সভাপতি হারুন চৌধুরী, আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম,

আওয়ামী ফাউন্ডেশনের প্রচার সম্পাদক মোঃ সাগর, আওয়ামী ফাউন্ডেশনের প্রকাশনা বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম, আওয়ামী যুবলীগের সহ-সভাপতি, নুরুল হক, আওয়ামী ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক শামীম উল্যাহ, সহ প্রচার সম্পাদক মোঃ ইমরান প্রমুখ।
বাসাইল সংবাদ/একে



