
নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুরে বসতঘর সরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে লাল খান (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে উপজেলার তারাই গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

নিহত লাল খান ওই গ্রামের কুরবান খানের ছেলে।
উপজেলার অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্যা বলেন, ‘যমুনা নদীতে ভাঙন শুরু হয়েছে। ভাঙনের কবল থেকে বসতঘর রক্ষার জন্য ঘরের চাল সরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লাল খান নিহত হয়। এঘটনায় আহত হয়েছে আরও দুইজন। আহতরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’




