
নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইল ভূঞাপুরে চুরি হওয়া দুইটি গরুসহ চোরচক্রের মূলহুতা আব্দুল আলীমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার গোবিন্দাসী গ্রাম থেকে আলীমকে দুইটি গরুসহ আটক করা হয়। গ্রেফতারকৃত আলীম গোবিন্দাসী গ্রামের আবু তালুকদারের ছেলে।

এর আগে স্থানীয় লোকজন তাকে গরুসহ আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আলীম ও তার শ্যালক জাকিরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।
জানা যায়, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের হবি মিয়ার দুইটি গরু গত সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে দুইটি গরু চুরি যায়। ওই গরু চুরি যাওয়ার ঘটনায় গোবিন্দাসী গ্রামের আবু তালুকদারের ছেলে আলীমকে সন্দেহ হলে স্থানীয় লোকজন তার বাড়ি ঘেরাও করে। পরে আলীমের বাড়ি থেকে গরু দুইটি উদ্ধার করা হয়। এ সময় লোকজন আলীমকে আটক করে রেখে পুলিশে খবর দেয়।
এসময় কৌশলে পালিয়ে যায় আলীমের শ্যালক জাকির।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলাম বলেন, গরু চুরির ঘটনায় আলীম ও তার শ্যালকসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জাকিরকে গ্রেফতারের চেষ্টা চলছে।




