
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে ৫শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার ও ঈদের উপরহার সামগ্রী বিরতণ করেছেন টাঙ্গাইলের সংরক্ষিত আসনের সংসদ সদস্য অপরাজিতা হক।

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা খন্দকার আসাদুজ্জামান স্মৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন।
উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপি প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য খন্দকার মশিউজ্জামান রোমেল সিআইপি, অলোয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াজেদা সালাম পপি, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান মহীউদ্দিন, সাবেক পৌরসভার কাউন্সিলর রেখা চৌধুরী, জেলা রেলওয়ে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক ইবরাহীম খা কলেজের সাবেক জিএস সুরুজ্জামান, আওয়ামী লীগ নেতা ওয়াহেদুজ্জামান পলাশ, ছাত্রলীগ নেতা ফারিদুজ্জামান রাসেল প্রমুখ।
বাসাইলসংবাদ, ১৫ এপ্রিল, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




