
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে বর্ণিল সাজে সেজে বাংলা নববর্ষ ১৪৩০-এর মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আরিফুন্নাহার রিতা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার, বাসাইল সরকারী জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী প্রমুখ।
শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পায়।
বাসাইলসংবাদ, ১৪ এপ্রিল, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




