
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

জানা যায়, মনোনয়নপত্র দাখিলের শেষদিন বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) পর্যন্ত চারটি ইউনিয়নে মোট ২৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৩২জন। চেয়ারম্যান প্রার্থী রয়েছে কাঞ্চনপুর ইউনিয়নে ৮জন, হাবলাতে ৬ জন, ফুলকিতে ৯জন ও কাউলজানী ইউনিয়নে ৯জন। এছাড়াও সাধারণ ইউপি সদস্য পদে ১৬৮জন ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মনি শংকর রায় জানান, ‘১২ ডিসেম্বর মনোনয়নপত্রের যাচাই-বাছাই, ১৩ থেকে ১৫ ডিসেম্বর বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের, ১৮ ডিসেম্বর আপিল নিষ্পত্তি, ১৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও ৫ জানুয়ারি ভোট হবে। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বাসাইলসংবাদ/ ১০ ডিসেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




