
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলের লাঙ্গুলিয়া নদীতে ভেঙে পড়া ব্রিজের পুননির্মাণ কাজ শুরু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে ব্রিজটির কাজ শুরু করা হয়। এর আগে গত রবিবার (১১ অক্টোবর) রাতে বাসাইল-টাঙ্গাইল সড়কের নাকাছিম এলাকায় লাঙ্গুলিয়া নদীতে বালু ভর্তি একটি ড্রাম ট্রাকসহ বেইলি ব্রিজটি ভেঙে পড়ে যায়। এতে টাঙ্গাইল সদরের সঙ্গে বাসাইল ও সখীপুরের ৬ লক্ষাধিক মানুষের সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বর্তমানে যানবাহনগুলো ব্রিজটির দু’পাশে রেখে মানুষ যাতায়াত করছে। জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ছোট ছোট নৌকায় পারাপার হচ্ছেন ।

টাঙ্গাইলের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, ‘ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগামী ৪-৫দিনের মধ্যেই ব্রিজ পুননির্মাণ কাজ শেষ হবে। এরপর থেকে টাঙ্গাইল জেলা সদরের সাথে বাসাইল ও সখীপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে।’
বাসাইলসংবাদ/ ১৪ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




