
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ডেভিল হান্ট অপারেশনে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৬মে) দুপুরে গ্রেফতারকৃত হাবিব সিকদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৫ মে) দিনগত রাত দেড়টার দিকে বাসাইল থানা ও সখিপুর থানা পুলিশের সমন্বয়ে তাকে গ্রেফতার করা হয়।

হাবিব সিকদার উপজেলার কাশিল ইউনিয়নের বাথুলীসাদী এলাকার মৃত ঘটু সিকদারের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক।
জানা গেছে, বাসাইল থানা ও সখিপুর থানা পুলিশের সমন্বয়ে উপজেলার বাথুলীসাদী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে হাবিব সিকদারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুুলিশ। গত ২৭ আগস্ট সখিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, সখিপুর থানা পুলিশের সমন্বয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে ওই থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।
বাসাইলসংবাদ, ১৬ মে, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






