
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণায় মূখর হয়ে উঠেছে পুরো নির্বাচনি এলাকা। নানা প্রতিশ্রæতি দিয়ে দিন-রাত চলছে প্রার্থীদের ভোট প্রার্থনা। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা মাঠে রয়েছে। প্রার্থীরা ভোটের আশায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাদের কর্মী-সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন উঠান বৈঠক ও পথসভা। ভোটারদের কোন প্রার্থী কেমন মন জয় করতে পেরেছেন সে বিষয়টি জানতে অপেক্ষা করতে হবে ৫ জানুয়ারি পর্যন্ত। চেয়ারম্যান ছাড়াও সাধারণ সদস্য পদে ও সংরক্ষিত নারী সদস্য পদের প্রার্থীরাও পুরোদমে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

কাঞ্চনপুর
কাঞ্চনপুর ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন রাকিব খান শাহিন। এছাড়াও স্বতন্ত্রপ্রার্থী বর্তমান চেয়ারম্যান মামুন অর রশিদ (আনারস), শামীম আল মামুন (চশমা), এবিএম মাসুদুল আলম বিপ্লব (মটরসাইকেল), আব্দুস সামাদ ফারুক (টেলিফোন), আমিনুল রহমান খান বাবু (অটোরিকশা) ও আমিনুল ইসলাম বাচ্চু (ঘোড়া) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন।
কাউলজানী
কাউলজানী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আতাউল গণি হাবিব (নৌকা) প্রতীকে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন। তার প্রতিদ্ব›িদ্ব হয়েছেন স্বতন্ত্রপ্রার্থী আবু বক্কর সিদ্দিকী (আনারস) ও মাসুদ খান (মটরসাইকেল)। এ ইউনিয়নে চশমা প্রতীকের প্রার্থী আনিছুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।
হাবলা
হাবলা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান খোরশেদ আলম (নৌকা) প্রতীকে প্রতিদ্ব›িদ্বতা করছেন। তার সঙ্গে প্রতিদ্ব›িদ্বতা করছেন নিজামুল ইসলাম রুপন (আনারস), ইয়াসিন আলী (ঘোড়া) ও আবু তাহের (চশমা)। এই ইউনিয়নে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) মটরসাইকেল প্রতীকের প্রার্থী তরিকুল ইসলাম রতন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
ফুলকি
ফুলকি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী করিম তালুকদার (নৌকা) প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছেন। তার সঙ্গে প্রতিদ্ব›িদ্বতা করছেন বর্তমান চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল (মটরসাইকেল), শামসুল আলম বিজু (আনারস), মনিরুজ্জামান মিয়া (অটোরিকশা), আতিকুর রহমান লোটন (হাতপাখা), ইসহাক আলী (চশমা) ও ইহতেম হায়দার শাহাবুদ্দিন (ঘোড়া)।
চারটি ইউনিয়নে ২৩জন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও সাধারণ সদস্যপদে ১৫৮ জন এবং সংরক্ষিত নারী সদস্যপদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বনিদ্বতা করছেন।
প্রসঙ্গত, আগামী ৫ জানুয়ারি এসব ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৯৫ হাজার ৫৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
চারটি ইউনিয়ন নিয়ে পৃথকভাবে সরেজমিন প্রতিবেদন আসছে। ২ অথবা ৩ জানুয়ারি প্রতিবেদকগুলো প্রকাশ করা হবে।
বাসাইলসংবাদ/ ৩১ ডিসেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




