
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা ঠিকানা’র উদ্যোগে ৫ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

জানা যায়, ঠিকানা প্রতিষ্ঠাকালীন সময় থেকেই উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দরিদ্র পরিবারকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি উপজেলার মিরিকপুর, বাঘিল-ফুলবাড়ি, ইশ^রগঞ্জ, নাইকানীবাড়ি, হান্দুলীপাড়া, রাশড়া ও বাসাইল পূর্বপাড়াসহ বিভিন্ন এলাকায় ৫ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মাসুদুজ্জামান রোমেলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ০১ জানুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




