
নিজস্ব প্রতিবেদক : ‘লার্ন মোর বাংলাদেশ’ গ্রন্থাগার পরিদর্শন করেছেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক। সোমবার (১১ মার্চ) সকালে তিনি বাসাইল ছাতা মসজিদ এলাকায় অবস্থিত কার্যালয়টি পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক গ্রন্থাগারের বই সংখ্যার হিসেব এবং ডকুমেন্টসমূহ দেখে সন্তোষ প্রকাশ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাসাইল ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য সামছুল আলম খান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মীর মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মনির খান, লার্ন মোর বাসাইল পৌর পাঠক ফোরামের সভাপতি রনি আহমেদসহ অন্যান্য পাঠকবৃন্দ।
পাঠাগারটির প্রতিষ্ঠাতা সভাপতি সজীবুর রহমান খান উপস্থিতিদের জানান, ‘মানুষের বই পড়ার আগ্রহ কমে যাওয়া ও তরুণ প্রজন্মের মোবাইল ফোন আসক্তির কারণে পাঠক কমে যাচ্ছে। বিনামূল্যে বইধার সেবা দিলেও পাঠকেরা বই যথাযথভাবে ফেরত দিচ্ছেন না। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে গ্রন্থাগার কার্যক্রম বেগবান করা সম্ভব হবে।’
প্রসঙ্গত, লার্ন মোর বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত বাসাইলের একমাত্র বেসরকারি গ্রন্থাগার প্রতিষ্ঠান।
বাসাইলসংবাদ, ১৬ মার্চ, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






