
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে চেক জালিয়াতির পৃথক দুটি মামলায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিক্তিতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বাসাইল পৌর এলাকার উত্তরপাড়ার মৃত মো. আব্দুল্লাহ মিয়ার ছেলে আমিনুর রহমান (৪৪), ও বাসাইল পশ্চিমপাড়ার আজমত আলী খানের ছেলে বোরহান উদ্দিন জনি (৩৫)।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, চেক জালিয়াতির ৬টি মামলার মধ্যে আমিনুর ৪টিতে সাজাপ্রাপ্ত ও ২টি মামলার ওয়ারেন্টভূক্ত এবং জনি পৃথক চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী। তারা দীর্ঘদিন পলাতক ছিল। পরে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে আমিনুরকে টাঙ্গাইলের গোডাউন বাজার এবং জনিকে বাজিতপুর এলাকা থেকে আটক করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
বাসাইলসংবাদ/একে




