
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র প্রধান নির্বাহী মাছুদুজ্জামান রোমেলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ঠিকানার প্রধান কার্যালয় কলিয়া বটতলা এলাকায় এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে শিশু বিশেষজ্ঞ, নাক-কান ও গলা বিশেষজ্ঞ এবং গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী প্রত্যন্ত এলাকার দুই শতাধিক ব্যক্তিকে চিকিৎসা প্রদান করে।


ফ্রি ক্যাম্পের উদ্বোধন করেন ঠিকানার শিক্ষাবিষয়ক সম্পাদক জুলহাস মিয়া। এসময় উপস্থিত ছিলেন ঠিকানার কোষাধ্যক্ষ রাশেদা আক্তার, সদস্য আসদুজ্জামান খান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মাকসুুদুল হক খান মাসুদ, আসমা সুলতানা, মহিলাবিষয়ক সম্পাদক তাবাচ্ছুম মেহরীন, জিনাত পিংকি, তাহসিনা মেহেরীন, সদস্য এনায়েত করিম বিজয়, জয় কৃষ্ণ, রবিউল হোসেন রবি, অ্যাডভোকেট নাজমুল হোসাইন, বাদশা মিয়া, রাজিব প্রমুখ। শেষে ঠিকানা’র প্রধান নির্বাহী মাছুদুজ্জামান রোমেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

২০১৭ সালে ঠিকানা প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে অসহায় ও দুস্থ মানুষদের ঘর নির্মাণ, দোকান নির্মাণ, ছাগল বিতরণ, ওষুধ বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, আর্থিক সহায়তা, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, হুইল চেয়ার বিতরণ, শিক্ষা বৃত্তিসহ বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে।
প্রসঙ্গত, ২০২৫ সালের ২ আগস্ট রাতে চিকিৎসাধীন অবস্থায় সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র প্রধান নির্বাহী মাছুদুজ্জামান রোমেল মৃত্যুবরণ করেন।
বাসাইলসংবাদ, ৩১ জুলাই, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




