
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বাসাইলে ‘তোমার আমার বাংলাদেশে ভোট দিবো মিলে মিশে’-এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা শেষে হলরুমে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান, উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) শাখাওয়াত হোসেন, উপজেলা পরিসংখ্যান অফিসার শওকত আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম বীথি প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই যোগ্যতাসম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে, ভোট দিতে হবে।’
জাতীয় পরিচয়পত্রের সুফল বিষয়ে বক্তারা আরও বলেন, ‘বর্তমানে আর্থিক ও সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে অনেকক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। তাই সকল যোগ্য নাগরিকেরই উচিৎ তাদের বয়স আঠারো বৎসর হলেই স্ব-উদ্যোগে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়া।’ দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস চত্বরে বিভিন্ন ভোটার সেবা কার্যক্রম প্রদানের লক্ষ্যে দিনব্যাপী সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বাসাইলসংবাদ, ০৩ মার্চ, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






