
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) উপজেলার কাশিল বটতলা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আফজাল হোসেন, সেক্রেটারী আমিনুল ইসলাম খান, জামায়াত নেতা শহীদুল রহমান সিদ্দিকী, ফরিদ হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিল ইউনিয়ন শাখা জামায়াতের আমীর মোস্তফা বিন আব্দুল ওয়াদুদ।
বাসাইলসংবাদ, ০৫ মার্চ, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






