
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল পৌরসভাসহ ইউনিয়ন পর্যায়ে করোনার ২য় ডোজ গণটিকা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ( ৭ সেপ্টেম্বর ) সকালে উপজেলায় একযোগে দ্বিতীয় ডোজ গণটিকা কার্যক্রম কর্মসূচি উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি।

বাসাইল পৌরসভা চত্বরে মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীন, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম,, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর হোসেন, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান।
সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন খান বলেন, উৎসাহ উদ্দীপনা নিয়ে সুশৃঙ্খলভাবে টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণে অপেক্ষমান সকলকে ধন্যবাদ জানান এবং মাস্ক পরতে বলেন। একই সাথে চলমান এই টিকাদান কর্মসূচি সফল করতে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক ড. আতাউল গনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সারাদেশের প্রতিটি নাগরিককে টিকার আওতায় নিয়ে আসতে আজকে গণটিকার ২য় ডোজ কার্যক্রম শুরু হয়েছে। করোনাভাইরাসকে জয় করতে সবাইকে টিকা নিতে আহ্বান জানান তিনি।
সকাল থেকেই কেন্দ্রগুলোতে টিকা নিতে আগ্রহী বয়স্ক নারী-পুরুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকলকেই স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে টিকা নিতে দেখা যায়। উপজেলার ৬ কেন্দ্রে ১৮বুথে ৩ হাজার ৬শ’ টিকা দেয়া হবে বলে জানানো হয়।
বাসাইলসংবাদ/ ০৭ সেপ্টেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




