
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে “ক” তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা হিসেবে আবেদনকারীদের পুন: যাচাই-বাছাই আগামী ৩ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদ মিলনায়তনে এসব যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।

উপজেলা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে “ক” তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা হিসেবে আবেদনকৃতদের পুন: যাচাই-বাছাইকালে নির্ধারিত ফরম পূরণপূর্বক প্রয়োজনীয় প্রমাণক কাগজপত্র ও স্বাক্ষীসহ নির্ধারিত দিনে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
বাসাইল উপজেলা মিলনায়তনে “ক” তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা হিসেবে আবেদনকৃতদের বিভিন্ন ইউনিয়নের পুন: যাচাই-বাছাই নিন্মলিখিত তারিখে করা হবে।
রবিবার (৩ নভেম্বর) কাশিল ইউনিয়ন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত।
রবিবার (৩ নভেম্বর) কাঞ্চনপুর ইউনিয়ন দুপুর ২:৩০ মি: থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
সোমবার (৪ নভেম্বর) ফুলকি ইউনিয়ন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ।
সোমবার (৪ নভেম্বর) কাউলজানী ইউনিয়ন দুপুর ২:৩০ মি: থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
বুধবার (৬ নভেম্বর) হাবলা ইউনিয়ন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাসাইল সদর ইউনিয়ন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) পৌরসভা দুপুর ২:৩০ মি: থেকে বিকাল ৫ টা পর্যন্ত ।
সোমবার (১১ নভেম্বর) অন্যান্য সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত।




