
বাসাইলসংবাদ: শুক্রবার, ০৫ অক্টোবর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে তিন দিনব্যাপী উন্নয়ন মেলায় বৃহস্পতিবার ও শুক্রবার এ দুইদিনে ৪১লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার ২০৫ জনের মাঝে পল্লী সমাজসেবা কার্যক্রম, পল্লী মাতৃকেন্দ্র (আরএমসি) ও দগ্ধ এবং প্রতিবন্ধীদের পুনবার্সন ঋণ বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হারুনুর রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীন পারভীন প্রমুখ।
বাসাইলসংবাদ/একে




