
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সোমবার (২৮জুন) রাতে বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এতথ্যটি নিশ্চিত করেছেন।

এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯১জন। আর সুস্থ হয়েছে ১৩৬জন। এপর্যন্ত মৃত্যু হয়েছে ৫জনের।
ডা. ফিরোজুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকার ১৬জনের নমুনা পরীক্ষায় ৭জনের করোনা শনাক্ত হয়। এছাড়াও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নমুনা দেওয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা আরও ৭জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলায় করোনা সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।’
বাসাইলসংবাদ/ ২৮ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




