
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল প্রসক্লাবের সাবেক সভাপতি ও আজকের পত্রিকার বাসাইল প্রতিনিধি এম শহিদুল ইসলামের পিতা মরহুম আব্দুর রহমান মিয়ার স্মরণে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুন) বিকেলে বাসাইল প্রেসক্লাব আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আশিকুর রহমান পলাশ।
এসময় উপস্থিত ছিলেন- বাসাইল পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ শাহাদত হোসেন খান, বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গজনবী খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল-আমীন, বাসাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আজকের পত্রিকার বাসাইল প্রতিনিধি এম শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এমকে ভূইয়া সোহেল, এসএ টিভির টাঙ্গাইল প্রতিনিধি আহমেদ রাসেল, বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি এনায়েত করিম বিজয়, বাংলা টিভির বাসাইল প্রতিনিধি রুবেল মিয়া, এশিয়ান টিভির বাসাইল প্রতিনিধি মাসুদ রানাসহ সকল ইলক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবু সাঈদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।
বাসাইলসংবাদ/ ২৮ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




