
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে আনসার ও ভিডিপি’র সদস্য ও সদস্যাদের মাঝে এাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গত রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ত্রাণ বিতরণ করেন।

এসময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাশেদা পারভেজ, উপজেলা প্রশিক্ষক রজ্জব আলী, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫০জন আনসার ও ভিডিপি’র সদস্য-সদস্যাদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
বাসাইলসংবাদ/ ১১ মে, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




