
নিজস্ব প্রতিবেদক ॥ সরকারী নির্দেশনার প্রেক্ষিতে ‘মুজিববর্ষ’ উপলক্ষে ৩৩ কেভি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১ ফেব্রুয়ারি) সমগ্র বাসাইল ও সখীপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী শওকাতুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়াও মাইকিং করেও গ্রাহকদের বিষয়টি অবহিত করা হয়।
সম্মানিত গ্রাহকগণের বিদ্যুৎ সুবিধা সাময়িকভাবে বন্ধ থাকবে বিধায় কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
…বাসাইলসংবাদ/৩১ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




