
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুরে ব্যাটারীচালিত অটোরিকশার ধাক্কায় মরিয়ম বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারী গোপালপুর পৌরসভার তামাকপট্টি এলাকার ইউসুফ আলীর স্ত্রী। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে থানা সংলগ্ন পোষ্ট অফিসের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যাটারিচালিত অটোরিকশাটি গোপালপুর থানা মোড় থেকে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলো। অটোরিক্সাটি স্থানীয় পোষ্ট অফিসের সামনে পৌছালে, মরিয়ম বেগম রাস্তা পার হওয়ার সময় তাকে ধাক্কা দেয়।
এ সময় তিনি গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
…বাসাইলসংবাদ/৩১ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




