
বাসাইলসংবাদ: শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মীরহামজানি ঘুলিয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বেল্লাল হোসেনের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে নিহত শিক্ষকের বন্ধুমহল ও বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে এ অায়োজন করা হয়।
এসময় সল্লা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নুর হোসেনের সভাপতিত্বে মীরহামজানি ঘুলিয়াদহ সরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক অাক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিদালয়ের প্রধান শিক্ষিকা আছিয়া আক্তার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মীর সাইফুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহাবুবুর রহমান চৌধরী,দেউপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হোসেন, সল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, কদিমহামজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার শহিদুজ্জামানসহ অনান্য শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৬ সালের (১১ জুলাই) সোমবার সকাল ৯ টার দিকে বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করার সময় পতাকার লাঠি হিসেবে
ব্যবহার করা ষ্টীলের পাইপটি হেলে পড়তে থাকে। এসময় উপজেলার সল্লা ইউনিয়নের টেকেরপাড়া গ্রামের মৃত আজগর হোসেনের ছেলে ওই বিদ্যালয়ের শিক্ষক বেল্লাল হোসেন পতাকার মান বাঁচাতে ভারি ষ্টীলের পাইপটি ধরে রাখার চেষ্টা করেন। কিন্তু পাইপটি ভারী হওয়ায় পতাকাসহ পাইপটি হাত থেকে ছুটে গিয়ে বিদ্যালয়ের ওপর দিয়ে প্রবাহিত বিদ্যুৎতের তারের সাথে লেগে যায় এবং পাইপের নিচের অংশ শিক্ষকের পায়ের সাথে আটকে যায়। এতে তাঁর শরীরের বেশ কিছু অংশ পুড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন তিনি । এসময় স্থানীয়ারা তাকে উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ১৪ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ৫ জুলাই ভোরে তিনি মৃত্যুবরণ করেন।
বাসাইলসংবাদ/একেবি




