
বাসাইলসংবাদ: শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে ১৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কুতুবপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে সখীপুর থানার উপপরির্দশক (এসআই) আইয়ুব আলী খান বাদী হয়ে দুইজনকে আসামি করে মামলা করেন।
গ্রেফতারকৃতরা হলো- -ঘাটাইল উপজেলার দুলালিয়া গ্রামের শেখ আনোয়ার হোসেনের ছেলে শেখ হাসান আহমেদ বুলবুল (৩৫) এবং মধুপুর উপজেলার শালিখা দক্ষিন পাড়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মুনসুর আলী (২৫)।
সখীপুর থানার উপপরির্দশক (এসআই) ও মামলার আইও ওবায়দুল্লাহ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের দেহ তল্লাশি করে দুইজনের কাছ থেকে ১৫০ পিস ইয়াবাসহ পাওয়া যায়।
সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন, মাদকের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।
বাসাইলসংবাদ/একে




