
নিজস্ব প্রতিবেদক, নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুরে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার আগতাড়াইল চৌধুরী বাড়ির সন্তান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাসিনা বারী চৌধুরি পরিবারের পক্ষ থেকে আগতাড়াইল আফছার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর -দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ টিটু বলেন, ‘অসহায় ও দুস্থদের সাহায্যার্থে সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি। চৌধুরি পরিবারের সন্তান আরফান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও শাহজাহান সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণে আরও উপস্থিত ছিলেন ঢাকার সংরক্ষিত নারী আসনের সাংসদ শবনম জাহান শীলা, ঢাকা উত্তর মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নার্গিস খান, নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, আমির উদ্দিন চৌধুরী, রফিক উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা এম এ জিন্নাহ প্রমুখ।
এছাড়া খেলাধুলার জন্য আফছার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
বাসাইলসংবাদ/ ১১ জানুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




