
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বাসাইলে আওয়ামী লীগ নেতা আলহাজ রুবেল খান মিঠুর বাবা মরহুম আব্দুল বারেক খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত ৯ জানুয়ারি উপজেলার কাউলজানী ইউনিয়নের বিভিন্ন এলাকার ১৫০টি পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। আওয়ামী লীগ নেতা আলহাজ রুবেল খান মিঠু নিজে উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন। এছাড়াও তিনি বাড়ি বাড়ি গিয়েও কম্বল বিতরণ করেন।

এসময় কাউলজানী ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল বাঙ্গালী, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, যুবলীগ নেতা শাওন ভূইয়া, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ওইদিন রাতে আলহাজ রুবেল খান মিঠুর বাড়িতে কুলখানির আয়োজন করা হয়। এছাড়াও মহেষখালী আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাসাইলসংবাদ/ ১১ জানুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




