
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে অবৈধভাবে এসিড রাখার দায়ে শাহ আলম (৩৫) নামের এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদ- দিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী চৌধুরী এ রায় দেন। এ ছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদ- দেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী টাঙ্গাইল জজ কোর্টের পিপি এস আকবর আলী খান এতথ্যটি নিশ্চিত করেছেন।

দ-প্রাপ্ত শাহ আলম কালিহাতী উপজেলার ছিলিমপুর গ্রামের আবু বক্করের ছেলে।
এস আকবর আলী খান বলেন, ‘২০১৮ সালের ১৪ অক্টোবর কালিহাতী উপজেলা বাস্ট্যান্ডে একটি দোকানে অবৈধভাবে এসিড রাখার অভিযোগে দোকানের মালিক শাহ আলমকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তার দোকান থেকে ওই লাইসেন্সবিহীন ৪০ লিটার এসিড উদ্ধার করা হয়। পরে ডিবি পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। রায়ের সময় দ-প্রাপ্ত শাহ আলম আদালতে উপস্থিত ছিলেন।’ …বাসাইলসংবাদ/একেবি




