
মো. শরীফুজ্জামান : টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদীর ভাঙনরোধে নব নির্মিত বেড়িবাধ পরিদর্শন ও ভাঙন কবলিত কামুটিয়া পয়েন্টে ৪০০০ জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মনজুর হোসেন ঝিনাই নদীর কামুটিয়া পয়েন্টে নব নির্মিত ৫০০ মিটার বেড়িবাধ পরিদর্শন করেন। এসময় কামুটিয়া পয়েন্টে বাধ সংলগ্ন ভাঙন কবলিতস্থানে জিও ব্যাগ ফেলা কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাখাওয়াত হোসেন, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক, সাবেক চেয়ারম্যান খান বাহাদুর, পাউবো-এর উপ-বিভাগীয় প্রকৌশলী গোলাম ফারোয়ার প্রমুখ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম বলেন, ‘ঝিনাই নদী বাসাইল উপজেলার ভেতর দিয়ে প্রায় ২০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। গতবছরের বন্যায় উপজেলার বিভিন্নস্থানে ঝিনাই নদীর ভাঙনে শত-শত ঘরবাড়ি, ফসলি জমি নদী গর্ভে বিলিন হয়ে যায়। কামুটিয়া অংশে বাসাইল-সখীপুরের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় এবছর আমরা ৫০০ মিটার দৈঘ্যের একটি বেড়িবাধ নির্মাণ করেছি। যা স্থানীয় কয়েকশত বাড়িঘর ও বহু ফসলি জমিকে ভাঙনের হাত থেকে রক্ষা করবে।’
উপজেলা নির্বাহী অফিসার মনজুর হোসেন বলেন, ‘বাসাইলের ঝিনাই নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙনরোধে আমরা ইতোমধ্যে বেড়িবাধ নির্মাণ করেছি। ৪০০০ জিও ব্যাগ ফেলার কার্যক্রমের আজ উদ্বোধন করা হলো। ঝিনাই নদীর আদাজান বিলপাড়া ব্রিজ সংলগ্ন পূর্বপাশে এবং মুক্তিযোদ্ধার বাড়ি “বীর নিবাস” সংলগ্ন ভাঙন কবলিত অংশের জিও ব্যাগ ফেলার কাজ দ্রুততম সময়ের মধ্যেই শুরু হবে।
বাসাইলসংবাদ/ ২৭ জুলাই, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




