
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ধানক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে সদর উপজেলার হুগড়া ইউনিয়নের চকগোপাল গ্রামের একটি ধানক্ষেত থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।

হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান বলেন, ‘স্থানীয় লোকজন ওই গ্রামের একটি ধানক্ষেতের পানির মধ্যে এক নারীর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। ওই নারীর পরিচয় কেউ বলতে পারছে না।’
টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) শামীম হোসেন বলেন, ‘ওই নারীর বয়স আনুমানিক ২২ বছর। তার লাশটিতে পচন ধরে ফুলে গেছে। চেহারা চেনা যাচ্ছে না। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনও নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।’
বাসাইলসংবাদ/ ২৭ জুলাই, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




