
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : ঘাটাইল উপজেলার মোমিনপুর মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয় বারের মত এক দরদ্রি কৃষক ওয়াহেদ আলীর ক্ষেতের ধান কেটে দেওয়া হয়েছে। শনিবার তার জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন আজিজুল হাকিম, মনিরুল ইসলাম, ফারুক হোসেন, আশিকুর রহমান, বিল্লাল হোসেন, রিফাত রানা, মামুন মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা সবসময় সংগঠনের সাথে থেকে কাজ করে যাচ্ছে।
সংগঠনের পরিচালনা পরিষদের সদস্য মনিরুল ইসলাম বলেন, ‘আমরা মানুষের সেবায় অতীতেও ছিলাম বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।’
সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম বলেন, ‘আমরা আমাদের এলাবাসীর সকলের সহযোগিতায় সবসময় মানব সেবা মূলক কাজ করে যেতে চাই।’
কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন বলেন, ‘তার ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়াতে তিনি অনেক খুশী হয়েছেন।
সাধারণ সম্পাদক ফারুক হোসেন বলেন, ‘আমাদের এলাকায় সেবামূলক কাজ করতে পেরে আমরা অনেক আনন্দিত সকলের ভালোবাসায় আমরা আরো এগিয়ে যেতে চাই।’
সভাপতি আশিকুর রহমান বলেন, ‘মোমিনপুর মানব কল্যাণ ফাউন্ডেশন মানুষের বিপদে আপদে এগিয়ে আসার জন্যে সবসময় প্রস্তুত রয়েছে।’
…বাসাইলসংবাদ/ ১৭ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




