
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে সাড়ে ১৭ লাখ টাকার হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ (দক্ষিণ)। মঙ্গলবার (৮মার্চ) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এতথ্য জানান। এরআগে সোমবার (৭ মার্চ) রাতে উপজেলার কস্তুরিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- জেলার কালিহাতী উপজেলার কুস্তরিপাড়া এলাকার বাসিন্দা ইব্রাহিম (৩২), ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কামালগাও গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে রফিকুল ইসলাম (৩৮) ও একই এলাকার বাসিন্দা এসহাক আলীর ছেলে মুসলিম উদ্দিন (৩৯)।
পুলিশ সুপার জানান, গোপন তথ্যের ভিত্তিতে কালিহাতীর কস্তুরিপাড়া এলাকায় চান মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ১৭৫ গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন স্থানে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
বাসাইলসংবাদ/ ০৮ মার্চ, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




