
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে ভুট্টা মাড়াইযন্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি জোয়াহেরুল ইসলাম।

উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মঙ্গলবার সকালে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ৩০ জন করে গঠিত বাসাইল উপজেলার ১০টি কৃষক গ্রুপের মধ্যে ৭টি ভুট্টা মাড়াই যন্ত্র, ২৫ টি হ্যান্ড স্প্রে এবং ১০টি পাওয়ার স্প্রে বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউজ, সাধারণ সম্পাদক মির্জা রাজিক, হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা নাজনীন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ০৮ মার্চ, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




