
নিউজ ডেস্ক : মহামারি করোনাভাইরাসের কারণে দেশে প্রথমবারের মতো কোনও এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডকেই ‘রেড জোনে’র আওতায় আনা হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে এই রেড জোনে কড়াভাবে ‘লকডাউন’ চলবে। এটি টানা ১৪ দিন বলবৎ থাকবে।
ইতোমধ্যে রেড জোন সম্পর্কিত ৭টি নির্দেশিকা দিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসেন।
এ ব্যাপারে প্রশাসন সূত্রে জানা গেছে, রেড জোন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে কড়াকড়ি থাকবে। সীমিত পরিসরে হলেও বাজার খোলা থাকবে না। পুরোপুরি স্বাস্থ্য বিধি মানা সাপেক্ষে শুধু রোববার ও বৃহস্পতিবার কাঁচা বাজার ও মুদি দোকান খোলা যাবে। এই সময়ে কোন ধরনের দোকান, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা যাবে না। শুধু ওষুধের দোকান খোলা যাবে। সব ধরনের ব্যক্তিগত ও গণপরিবহণও বন্ধ থাকবে। গণপরিবহন টার্মিনাল ‘রেড জোনে’র বাইরে স্থানান্তর করতে হবে। ১৪ দিনের এই লকডাউনে জরুরী সংবাদ সংগ্রহের কাজে সাংবাদিকদেরও কার্ড নিতে হবে।
বাসাইলসংবাদ/০৫ জুন, ২০২০ /এমএসএইচ
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




