
বাসাইল সংবাদ: রোববার, ২৯ জানুয়ারি, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
“ শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়ব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র্যালী, শিক্ষা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ জানুয়ারি) উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে সকালে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।

উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকলিমা চৌধুরী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ আখতার হোসেন প্রমুখ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




