
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থনপ্রত্যাশী উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু আশরাফুল আলমের পক্ষে নির্বাচনি মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে কাউলজানী ইউনিয়নের ২নং ওয়ার্ড চকপাড়া এলাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উঠান বৈঠকটি এক পর্যায়ে জনসভায় রূপ নেয়।

২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য শাহীন বাঙ্গালী, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিঠু তালুকদার, সাধারণ সম্পাদক জুয়েল সিকদার, কাউলজানী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাহিদ সিকদারসহ সাধারণ ভোটাররা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাবেক ছাত্র নেতা শাহ আলম খান।
অনুষ্ঠানে সাধারণ ভোটারদের মতামত নেওয়া হয়। সাধারণ ভোটাররা ক্লিন ইজেমের প্রার্থী আবু আশরাফুল আলমকে সমর্থক করেন। তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খানের কাছে আবু আশরাফুল আলমকে চেয়ারম্যান পদে সমর্থন দেওয়ার জন্য জোর দাবি জানান।
বিএনপির সমর্থনপ্রত্যাশী আবু আশরাফুল আলম বলেন, ‘কাউলজানী ইউনিয়নের সাধারণ ভোটাররা আমার পক্ষে রয়েছেন। তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমাকে চাচ্ছে। আমি ইউনিয়নের রাস্তা-ঘাটসহ সার্বিক উন্নয়নে কাজ করে যাবো। আমি দলের দুঃসময়েও পাশে ছিলাম এবং দলের জন্য কাজ করেছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাননীয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান মহোদয়ের কাছে আমি দলের সমর্থনপ্রত্যাশা করছি।’
বাসাইলসংবাদ, ০৩ অক্টোবর, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




