
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

‘অল্প সময়ে, স্বল্প-খরচে, সঠিক বিচার পেতেÑ চলো যাই গ্রাম আদালতে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় এ কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
প্রকল্পের টাঙ্গাইল সদর উপজেলা সমন্বয়কারী সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ম্যানেজার সাইয়্যেদ আহমেদ, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক, বাসাইল উপজেলা সমন্বয়কারী রুহুল আমিন প্রমুখ।
বাসাইলসংবাদ, ০৮ জুন, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




