
নিজস্ব প্রতিবেদক : ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এ প্রতিপাদ্যেকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৫ মে) সকালে জনসচেতনামূলক সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে জনসচেতনামূলক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই-লায়লা, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মীর ময়-ই-নুল হোসেন প্রমুখ।
মেলা উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিসের সামনে একটি স্টল বসানো হয়েছে। সেখানে আগামী ২৭ মে পর্যন্ত ভূমি সংক্রান্ত সব তথ্য ও সেবা দেওয়া হবে।
বাসাইলসংবাদ, ২৫ মে, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






