
নিজস্ব প্রতিবেদক : ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইলের বাসাইল উপজেলার শাখার উদ্যোগে বন্ধু প্রতিম ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ মার্চ) বাসাইল আল-হেরা ক্যাডেট মাদরাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো. আমিনুল ইসলাম, তথ্য গবেষণা সম্পাদক মো. ইউনুস. সাবেক শুরা সদস্য জামিল খান, ইসলামী আন্দোলন বাসাইল উপজেলা শাখার সভাপতি লতিফুর রহমান লিটন, সেক্রেটারি এনামুল খান, বাসাইল থানা শাখার ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো. বিপুল মিয়া, সহ-সভাপতি পারভেজ মিয়া, সেক্রেটারি নুরনবী আল-হুসাইন, বাসাইল থানা ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব আল-মুমিন, জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিনিধি ইমন খানসহ আরও অন্যান্য দায়ীত্বশীল নেতৃবৃন্দ।
বাসাইলসংবাদ, ২৯ মার্চ, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






