
নিজস্ব প্রতিবেদক : ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরুখ খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে-ই-লায়লা, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া আবির হাসান প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা মল্লিক।
বাসাইলসংবাদ, ২ জানুয়ারি, ২০২৫ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






