
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাসাইল উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ইফার ফিল্ড সুপারভাইজার মো. রাশেদুল ইসলাম , ইফার মডেল কেয়ারটেকার মো. রাশেদুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ইফার সকল শিক্ষকবৃন্দ।

উপস্থিত বক্তারা মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান।
বাসাইলসংবাদ, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






