
নিজস্ব প্রতিবেদক : সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। শনিবার (১১ মার্চ) সকালে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের বেপারীপাড়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ খান প্রমুখ। এসময় বিএনপিসহ দলের অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।
মানববন্ধনে প্রধান অতিথি আহমেদ আযম খান বলেন, আমাদের আন্দোলন সংগ্রাম জনগণের মুক্তির জন্য। জনগণের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য। আজকে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। আমরা ২০১৪ সালে দেখেছি নির্বাচন ছাড়া এ সরকার ক্ষমতায় এসেছে। এরপর ২০১৮ তে দেখেছি দিনের ভোট আগের রাতে লুট করে নিয়ে গেছে। আবার নতুন করে সরকার ষড়যন্ত্র করছে। আগামী জাতীয় নির্বাচনে কিভাবে জনগণের অধিকার বঞ্চিত করে লুট করা যায়, সেই ষড়যন্ত্র করছে সরকার।
বাসাইলসংবাদ, ১১ মার্চ ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




