
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জেলার দশটি পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বাসাইল পৌরসভার মহাপরিকল্পনা প্রনয়নে প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে বাসাইল পৌরসভা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাসাইল পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেলটেক প্রাইভেট লিমিটেডের নগর পরিকল্পনাবিদ আব্দুলাহ আল মাসুদ, জুনিয়র আরবান প্ল্যানার দশ পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্প সাদী মোহাম্মদ হারুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ, বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেলসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন পৌরসভার প্যানেল মেয়র বাবুল আহমেদ।
বাসাইলসংবাদ, ২২ জানুয়ারি ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




