
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহি বাসের ধাক্কায় একজন নিহত হয়েয়েছন। এঘটনায় বাসের আরও ১১ যাত্রী আহত হন। শুক্রবার (৭ অক্টোবর) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার কুরনী এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

গোড়াই হাইওয়ে থানার (ওসি) মোল্লা টুটুল বলেন, ‘একটি ট্রাককে ওভারটেক করার সময় দ্রæতগতির বাস পেছন থেকে এসে ধাক্কা দেয়। এ ঘটনায় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এসময় বাসের যাত্রী অজ্ঞাত একজনের মৃত্যু হয়। আরও ১১জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এঘটনায় কিছু সময় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে গাড়ি সরানোর পর সড়ক স্বাভাবিক হয়। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।’
বাসাইলসংবাদ, ০৭ অক্টোবর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




