
নিজস্ব প্রতিবেদক, মাভাবিপ্রবি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়েছে।

বুধবার বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধু মুর্যলের সামনে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলামকে সাথে নিয়ে কেক কাটেন।
এর আগে বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কর্মসুচিতে বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
বাসাইলসংবাদ, ২৮ সেপ্টেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




