
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে সৃষ্টি স্কুলের আবাসিকে শিক্ষার্থী শিহাব হত্যা মামলায় আবুবক্কর নামে এক শিক্ষককে পাঁচদিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ জুন) বিকালে সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে হাজির করলে বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ এ তথ্যটি নিশ্চিত করেন। এরআগে সোমবার (২৭ জুন) রাতে মৃত শিহাব মিয়ার মা আছমা আক্তার বাদী হয়ে আবাসিকের শিক্ষক আবুবক্করকে প্রধান আসামী করে ছয় শিক্ষকের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামমা দায়ের করেন।

আবুবক্কর শহরের সুপারিবাগান এলাকায় সৃষ্টি একাডেমিক স্কুলের আবাসিকেরর শিক্ষক। এ মামলায় আবুবক্কর ছাড়াও শিক্ষক বিপ্লব, আশরাফ, মাসুদ, মতিন ও বিজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৮ থেকে ১০জনকে জনকে।
আদালত পরিদর্শক তানভীর আহমেদ বলেন, মঙ্গলবার বিকালে গ্রেফতারকৃত আবুবক্করকে আদালতে তোলা হয়। হত্যারহস্য উদঘাটনের জন্য পুলিশ তার সাত দিনের রিমান্ড চায়। পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল সদর থানা আমলী আদালতের বিচারক শামছুল আলম শুনানী শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ২০ জুন শহরের সুপারিবাগান এলাকায় সৃষ্টি একাডেমিক স্কুলের আবাসিক ভবনের সাত তলা থেকে শিহাব মিয়ার লাশ উদ্ধার করা হয়। মৃত শিহাব মিয়া (১১) জেলার সখিপুর উপজেলার বেরবাড়ি গ্রামের প্রবাসী ইলিয়াস হোসেনের ছেলে। শুরু থেকেই শিশুটিকে হত্যার অভিযোগ তুলে আসছিল তার পরিবার। পরে লাশ ময়নাতদন্ত শেষে পারিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এঘটনায় প্রাথমিক পর্যায়ে টাঙ্গাইল সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছিল। পরে
গত রবিবার (২৬ জুন) ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এরপর সোমবার (২৭ জুন) রাতে মৃত শিহাবের মা বাদী হয়ে স্কুলটির ছয় শিক্ষকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
বাসাইলসংবাদ/ ২৮ জুন, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




