
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ এপ্রিল) বাসাইল প্রেসক্লাব চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।
বাসাইল প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউজ, সহ-সভাপতি সাইফুল ইসলাম লেবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, উপজেলা বিএনপির সভাপতি এনামুল করিম অটল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহেল, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন, সাবেক চেয়ারম্যান মামুন অর রশিদ খান, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারলী হামিদ, বাসাইল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি নাসির উদ্দিন, বাসাইল প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা এবং চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।
বাসাইলসংবাদ/ ২৪ এপ্রিল, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




