
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে তিনটিতে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রির্টার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন।
এতে উপজেলার বানিয়াজান ইউনিয়নে নৌকার প্রার্থী রফিকুল ইসলাম ফটিক, যদুনাথপুর ইউনিয়নে মীর ফিরোজ আহমেদ, ধোপাখালি ইউনিয়নে আকবর হোসেন। আর পাইস্কা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন জাহাঙ্গীর আলম বাবুল। এ উপজেলার মুশুদ্দি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আবু কায়সার, বীরতারা ইউনিয়নে আহমেদ আল ফরিদ ও বলিভদ্র ইউনিয়নে রফিকুল ইসলাম তালুকদার বিনাপ্রতিদ্ব›দ্বীতায় বিজয়ী হয়েছেন।
বাসাইলসংবাদ/ ১২ নভেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




