
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-বাসাইল সড়কের লাঙ্গুলিয়া নদীর ওপর ৮ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে টাঙ্গাইল-৮ (বাসাইল- সখীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ব্রিজটির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ওলিউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক প্রমুখ।
জানা যায়, প্রায় দেড় বছর আগে এ সড়কের লাঙ্গুলিয়া নদীর ব্রিজটি ভেঙে পড়ে। এসময় বিকল্প বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। দ্রুত এ ব্রিজটি নির্মাণের পর মানুষের কষ্ট লাঘব হয়েছে। সেতুটির দৈর্ঘ ৬৯.১৫৫ মিটার।
বাসাইলসংবাদ/ ০৪ নভেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




