
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানকে আহবায়ক ও মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নাতি মাহমুদুল হক সানুকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৩ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী ৪৬ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে অ্যাডভোকেট আহমেদ আযম খান এতথ্যটি নিশ্চিত করে বলেন, ‘আমাকে দায়িত্ব দেয়া হয়েছে। আগামী ৯০ দিনের মধ্যে কাউন্সিলের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।’
এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীন, ফরহাদ ইকবাল, কাজী শফিকুর রহমান লিটন, অমল ব্যানার্জি, দেওয়ান সফিকুল ইসলাম, সদস্য বেনজির আহমেদ টিটু, বাবু শ্যামল হোড়, আলী ইমান তপন, সাইদুল হক সাদু, অ্যাডভোকেট ফাইজুর রহমান, সফিকুল ইসলাম রিপন, আব্দুল আজিজ চাঁন খাঁ, শাহজাহান সাজু, আবুল কালাম মোস্তফা লাবু, এম এ সালাম, মোয়াজ্জেম হোসেন, আতাউর রহমান জিন্নাহ, সরকার শহীদ, জি এস বাবুল, আলমগীর হোসেন, খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সিরাজুল হক সানা, গোলাম মোস্তফা, জাকির হোসেন, এনামুল করিম অটল, আবুল কাশেম, আব্দুল কাদের, সৈয়দ শাহিন, আশরাফ পাহেলী, খন্দকার রাশেদুল আলম রাশেদ, তারিকুল ইসলাম ঝলক, সফিকুল ইসলাম সফিক, রফিকুল ইসলাম স্বপন, শাহিন আকন্দ, ইজাজুল হক সবুজ, নুরে আলম সাদেক, রক্সি মেহেদী, শামসুল আলম, শামীম হাসান স্বপন, দীপু হায়দার খান, খ. আ. মোকাদ্দেস, আনিস চৌধুরী, মনিরুল ইসলাম মনির ও শহিদুল করিম।
এর আগে ২০১৭ সালের জুন মাসে শামুসুল আলম তোফাকে সভাপতি ও ফরহাদ ইকবালকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
বাসাইলসংবাদ/ ০৪ নভেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




